× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সায়রা মহসিন নির্বাচিত

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজার প্রতিনিধিঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মৌলভীবাজর-৩ আসনের উপনির্বাচনে সায়রা মহসিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকেলে মৌলভীবাজার-৩ উপনির্বাচনের আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক এ ঘোষণা দেন।

আগামী ৮ ডিসেম্বর সৈয়দ মহসীন আলীর শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চলতি বছরের শনিবার (১৪ নভেম্বর) বাছাইয়ের দিন পাঁচ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।

জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থী সৈয়দ নুরুল হক। তিনি মনোনয়নপত্রের সঙ্গে বিধান অনুযায়ী চেয়ারম্যান, মহাসচিব অথবা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তির স্বাক্ষর করা মনোনয়নের স্বপক্ষে লিখিত কাগজপত্র দেননি।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশীদ ও সুহেল আহমদের সমর্থনে নির্বাচনী আইন মোতাবেক দেওয়া নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের মধ্যে কমিশনের নির্ধারিত ১০ জনের স্বাক্ষর সঠিক পাওয়া যায়নি।

বাংলাদেশ ন্যাশন্যালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী আশরাফ হোসেনের নিজের অনুপস্থিতে তার প্রস্তাবকারী এবং সমর্থকরা উপস্থিত হয়ে হলফনামা দিয়ে বলেছে, তারা কোনো দল করেন না এবং কোনো প্রার্থীর পক্ষে প্রস্তাব বা সমর্থন করেননি।

ফলে, সরকারি কৌশুলিদের উপস্থিতিতে ও লিখিত মতামতের ভিত্তিতে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। তার মৃত্যুর পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..