× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নোয়াখালী প্রতিনিধি

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়রা নিহত ব্যক্তির (৩৮) নাম ঠিকানা জানাতে পারেনি।  বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাবীবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মাহবুবুল আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাত পৌনে ১০টার দিকে উপজেলার হাবীবপুর গ্রামের সড়কের পাশে থাকা পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে উঠে অজ্ঞাত এ চোর। ওই সময় সে খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লীবিদ্যুতের খুঁটির নিচে পড়ে থাকে। ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পায় ঘটনাস্থলেই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, সে একজন পেশাদার ট্রান্সফরমার চোর। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত টেস্টার, প্লাস ও রেঞ্জ উদ্ধার করা হয়েছে। অন্য কোনো এলাকা থেকে এখানে চুরি করতে এসেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গেলে এমন ঘটনা ঘটে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।  মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..