× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

বিদ্যুৎ খাতে ৩৫ কোটি ডলার সহায়তা দিচ্ছে এডিবি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বিদ্যুৎ খাতে ২টি প্রকল্পে বাংলাদেশকে ৩৫৭ মিলিয়ন ডলারেরও বেশি প্যাকেজ সহায়তা দেবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ‘সবার জন্য বিদ্যুৎ’ লক্ষ্য অর্জনে এ সহায়তা দেয়া হবে। এ প্যাকেজে রয়েছে এডিবি’র ৩৫০ মিলিয়ন ডলার, জাপান ফান্ড ফর দ্য জয়েন্ট ক্রেডিটিং ম্যাকানিজমের (জেএফজেসিএম) ৭ মিলিয়ন ডলার এবং কোরিয়া ই-এশিয়ার এন্ড নলেজ পার্টনারশিপ ফান্ডের (ইএকেপিএফ) ৫ লাখ ডলার।

এডিবি’র সিনিয়র এনার্জি স্পেশালিস্ট এইমিং ঝু বলেন, বাংলাদেশে বিগত দশক থেকে ক্রমাগত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। এই অগ্রগতি অব্যাহত রাখা এবং তা আরও গতিশীল করতে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কে আরও বিনিয়োগ প্রয়োজন।

এই প্রকল্পে রয়েছে বরিশাল থেকে ফরিদপুর পর্যন্ত ১২৬ কিলোমিটার (কেএম) ২৩০ কিলোভোল্ট (কেভি) ট্রান্সমিশন লাইন এবং বগুড়া থেকে রংপুর পর্যন্ত ১০৪ কেএম ৪শ’ কেভি ট্রান্সমিশন লাইনের উন্নয়ন। এ সঙ্গে সাবস্টেশন, ট্রান্সফর্মার, এসোসিয়েট এক্সটেনশন ও কানেকশন অন্তর্ভুক্ত থাকবে। মোট ৫৩২ মিলিয়ন ডলারের এ প্রকল্পে বাংলাদেশ সরকার ১৭৪.৫ মিলিয়ন ডলার দেবে। ২০২৩ সালের জুনে এ প্রকল্প শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..