× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

বিদ্যুতায়িত খুঁটিতে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ACP
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০২২
বিদ্যুতায়িত খুঁটিতে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত নাবিল আল ওয়াসি (১০) নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ছানা উল্যাহ সোহেলের ছেলে এবং লক্ষীনারায়ণপুর পৌর মডেল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।

সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান,  নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আগের একটি টেলিফোনের খুঁটিকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রোববার দিবাগত রাতে বৃষ্টি হওয়ায় ওই খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। নাবিল দুপুরের দিকে ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত ওই খুঁটির ওপর হাত পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..