বিদেশে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে বিক্রি করার পরিকল্পনা, মহিলা পাচারকারী আটক

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: মাদারীপুর জেলার মস্তফাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অটোচালক শাহিনের স্ত্রীকে কাজের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে যাবে বলে রবিবার সন্ধ্যায় বাড়ীতে এসে হাতে নাতে ধরা পড়লো নারী পাচারকারী।

পাচারকারী ডাসার থানার আটিপাড়া এলাকার মোতালেব হাওলাদারের স্ত্রী আমেনা বেগম(৪৫) কিন্তু ম্যাক্সি বেগম নামে তাকে এলাকার মানুষ জানে।

স্থানীয় সুত্রে জানা যায় লিমার সাথে আমেনা বেগমের সাথে জেলার জজকোর্ট বসে একদিন পরিচয় হয়। এবং এক পর্যায় ধর্মের বোন ডাকে সেই থেকে ফোনে কথা বলা, বাড়ীতে মাঝে মাঝে বেড়াতে আসা এরপর একদিন বিদেশে নিয়ে যাওয়ার লোভ দিয়ে স্বামীকে তালাক দিতে বলে, তাতে সম্মতি লিমা দেয়। এবং এই ব্যপারটা শাহিন বুজতে পেরে কৌশলে পাচারকারী ও লিমার কল রেকর্ড করে। এর পর রবিবার সন্ধ্যায় শাহিনের বাড়ীতে পাচারকারী লিমাকে নিতে আসলে শাহিন ও এলাকাবাসী মিলে হাতে নাতে ধরে এবং আটকে রেখে পুলিশকে সংবাদ দিলে রাতে এসআই আতিয়ার এসে আমেনা বেগমকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক একজনকে আটক করেছে।  এবং এই ব্যবপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।