× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

বিদেশফেরত কর্মীদেরকে আর্থসামাজিক পুনর্বাসনে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Standing-Committee-on-Overseas-Employment.jpg

বিদেশফেরত কর্মীদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে পুনরায় বিদেশে প্রেরণের উদ্যোগ অব্যাহত রয়েছে। এছাড়া প্রত্যাগত কর্মীদের কাজের পূর্ব অভিজ্ঞতাকে সনদায়নের ব্যবস্থা করা হয়েছে। বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

৯ মার্চ সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলে কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মন্ত্রণালয় থেকে নিবিড়ভাবে আন্তর্জাতিক শ্রমবাজার পর্যবেক্ষণ এবং নতুন শ্রমবাজার উন্মোচনের প্রচেষ্টা চলমান রয়েছে। বিদেশ ফেরত কর্মীদেরকে আর্থসামাজিক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, বেগম আয়েশা ফেরদাউস এমপি, সাদেক খান এমপি, মোঃ ইকবাল হোসেন এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

সভায় বক্তারা বিদেশফেরত কর্মীদের রিইন্টিগ্রেশন, পুনরায় বিদেশে প্রেরণ এবং কোভিড-১৯ পরবর্তী শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কমিটির সভাপতি ও সদস্যদের হাতে মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০ এর কপি তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..