× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বিজয়ফুলের জাতীয় সংগীত প্রতিযোগিতায় খুলনায় সেরা কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ

admin
হালনাগাদ: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ খুলনা বিভাগীয় বিজয়ফুল প্রতিযোগিতায় সেরা স্থান অধিকার করেছে ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জানান, রোববার দিনব্যাপী খুলনার পাবলিক কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ১০ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে খ-গ্রুপে জাতীয় সংগীত পরিবেশনে ১ম স্থান অধিকার করে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। বিকেলে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া তাদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, চলতি বছর সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিভাগীয় ভাবে ১ম স্থান অধিকার করে। এছাড়াও অগ্রনীমুক্ত স্কাউটে জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড পেয়েছে শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..