× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক

পিআইডি

বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিসিএসআইআর -বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বিসিএসআইআর-এর গবেষণা ও উদ্ভাবন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেনপ্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআরদেশের সর্ববৃহৎ পাবলিক রিসার্চ অর্গানাইজেশন হিসেবে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এ প্রতিষ্ঠানের অবদান প্রশংসনীয়। প্রয়োজনীয় প্রচারের অভাবে বিসিএসআইআরর গবেষণালব্ধ ফলাফল জনগণের কাছে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

সচিব আজ বিসিএসআইআরর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে ‘বিসিএসআইআরএর গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআরর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।

সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুইটি ফোকাসড উদ্যোগ Research to Market এবং Innovate to Market এর বিষয় অবতারণা করে বলেনদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে Innovate to Market যেটি আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। তিনি সাংবাদিকদের বিজ্ঞানীদের পক্ষ থেকে বিভিন্ন গবেষণা কার্যক্রম ও উদ্ভাবনীসমূহ প্রচার করার জন্য অনুরোধ জানান। তিনি বলেনইতোমধ্যে বিসিএসআইআর এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সেবা প্রত্যাশীদের জন্য ও আমদানি-রপ্তানি কার্যক্রমকে গতিশীল করার জন্য তাদের বিশ্লেষণ সেবা কার্যক্রম সপ্তাহের সাত দিন খোলা রেখেছে।

বিসিএসআইআরর চেয়ারম্যান একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিসিএসআইআরর বিভিন্ন গবেষণাগার কর্তৃক উদ্ভাবিত ও ইজারাকৃত বিভিন্ন পণ্য সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং বিসিএসআইআরর গবেষণালব্ধ ফলাফল সম্পর্কে ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানান।


এ ক্যটাগরির আরো খবর..