× Banner
সর্বশেষ
আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ডেস্ক

বিজিবির তীব্র আপত্তির মুখে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ

বাংলাদেশ-ভারত সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে সীমানা ঘেঁষে কাঁটাতারের বেড়া তৈরি করছে বিএসএফ। সেদিন বিজিবির তীব্র আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। হেড কোয়ার্টারের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে এমনটা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিজিবি জানায়, গতকাল বুধবার (৮ জানুয়ারি) পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আর ভারতের হয়ে আলোচনায় বসেন ১১৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডেন্ট সুরাজ সিং।

বৈঠকে বিজিবি জানায়, সমঝোতা ছাড়া নো-ম্যান্স ল্যান্ডে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। পরে এ বিষয়ে হেড কোয়ার্টারের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করে বিএসএফ। দুই বাহিনীই জয়েন্ট রেকর্ড ডিসকাশন (জেআরডি) অনুযায়ী কাজ করতে সম্মত হয়। তাই সীমান্তে মোতায়েন করা দুই দেশের অতিরিক্ত সদস্য সরিয়ে নিয়েছে বিজিবি ও বিএসএফ।

এর আগে, ৬ জানুয়ারি থেকে বিএসএফ সদস্যরা শূন্যরেখায় কাঁটাতার ও বাংকার স্থাপন শুরু করলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এর জেরে বিজিবি ও বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

এদিকে সোমবার সকালে ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির অধীনস্ত পিলার নং ১৭৭ এর ১এস, ২ এস ও ৩ এস সীমান্ত এলাকার বিপরীতে সীমানা ঘেঁষে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ।


এ ক্যটাগরির আরো খবর..