× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিচারপতিরা প্রস্তুতি নিয়ে এলেও জামিন হয়নি অ্যাটর্নি জেনারেলের কারণে: মওদুদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বিচারপতিরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে এলেও অ্যাটর্নি জেনারেলের কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আদেশ হয়নি। মঙ্গলবার দুপুরে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অভিযোগ করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ।

মওদুদ বলেন- ‘আজ আদেশ না হওয়াটা দূরভিসন্ধিমূলক। বিচারকরা প্রস্তুত ছিলেন। খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আইনগত কোনো বাধা নেই বলে আমরা মনে করি। কিন্তু রাষ্ট্রপক্ষ বিলম্বিত করছে। এটি দূরভিসন্ধিমূলক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীকাল জামিন পাবেন খালেদা জিয়া।’

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন- ‘অ্যাটর্নি জেনারেল একদিন সময় চাইলে আদালত তার পরিবর্তে আজ ১২টা পর্যন্ত সময় দেন। এরপর তিনি কথা বলেন। আজ তাই আদেশ হয়নি। আশা করি আগামীকাল রায় হবে এবং খালেদা জিয়া জামিন পাবেন।’

খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন- ‘আগামীকাল জামিন হলেও বেগম খালেদা জিয়া দ্রুত মুক্তি পাবেন বলে মনে হয় না। কারণ তার বিরুদ্ধে আরও ৬টি মামলায় শ্যেন অ্যারেস্ট আছেন। সে ৬টি মামলায়ও জামিন নিতে হবে।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিলের রায়ের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ দিন ধার্য করেন।

এর আগে আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন প্রশ্নে দুদক, রাষ্ট্রপক্ষ ও খালেদা জিয়ার আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন ৮ ও ৯ মে। ওইদিনই আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন বিষয়ে আজ আদেশের জন্য দিন ধার্য করেন।

হাইকোর্টে দেয়া জামিনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরও শুনানি করতে চান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা না করে মঙ্গলবার দুপুর ১২টায় অ্যাটর্নি জেনারেলকে শুনানি করতে বলেন। অধিকতর শুনানি শেষে খালেদা জিয়ার জামিন বিষয়ে আগামীকাল বুধবার আদেশের দিন ধার্য করেন আপিল বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..