× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

বিচারক প্রিয়াঙ্কা

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক তারকা হিসেবে আবার খ্যাতির প্রমাণ পাওয়া যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। এবার টরন্টো ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় সাত বিচারকের একজন হিসেবে থাকবেন প্রিয়াঙ্কা। অন্য বিচারকরা হলেন হলিউড অভিনেতা জেমস ফ্রাঙ্কো,  চিত্রগ্রাহক বেন রিচার্ডসন, চলচ্চিত্র পরিচালক আভা ডুভারনে, কানাডিয়ান লেখক-পরিচালক জাভিয়ে দোলান, মিউজিক ভিডিও নির্মাতা ও আলোকচিত্রী নাবিল এল্ডারকিন ও অ্যানিমেশন শিল্পী র্যাচেল রাইলি।

নতুন যুক্ত হওয়া এই শাখায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ৬২টি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দশ দিনের এ উৎসবে প্রতিদিন সেরা ছবি বাছাইয়ের পাশাপাশি বিচারকরা তাদের দৃষ্টিতে চয়েস অ্যাওয়ার্ড ও ফ্যান ফেভারিট অ্যাওয়ার্ড বিভাগের বিজয়ী নির্বাচন করবেন।

বলিউড জয়ের পর পপ গায়িকা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন প্রিয়াঙ্কা। এরপর এবিসি নেটওয়ার্কের টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’র মাধ্যমে পশ্চিমে অভিনয় করেন তিনি। হলিউডে তার অভিষেক হচ্ছে ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে। এতে তার সহশিল্পী অ্যাকশন তারকা ডোয়াইন জনসন।


এ ক্যটাগরির আরো খবর..