× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগের সম্মান বাড়লে দেশের সম্মান বাড়বে-আইনমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
বিচার বিভাগের সম্মান বাড়লে দেশের সম্মান বাড়বে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের সম্মান বাড়লে বাংলাদেশের সম্মান বাড়বে। আর বাংলাদেশের বিচার বিভাগকে জনগণ সম্মান দেবে তখন, যখন বিচার বিভাগের অফিসাররা তাদের নিজের সম্মান স্থাপন করবে। এক্ষেত্রে আমি শুধু সহায়ক শক্তি হিসেবে কাজ করছি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সচিবালয়ে আইন ও বিচার বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম সারওয়ারকে পূর্ণ সচিব করায় বিভাগের পক্ষ থেকে আইনমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে সচিব মো. গোলাম সারওয়ারকেও অভিনন্দন জানানো হয়।

আইনমন্ত্রী বলেন, অনেক সংগ্রাম ও যুদ্ধ করে আমরা এ বাংলাদেশ পেয়েছি। অনেক মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমি নিজেও মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ নয় মাস মা-বাবা ও ভাইকে ছাড়া ছিলেন। তাই এ দেশকে আমাদের রক্ষা করতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সবার। আমি বিশ্বাস করি, প্রত্যেক বিচার বিভাগীয় কর্মকর্তা প্রধানমন্ত্রীর এ স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, যুগ্ম সচিব উম্মে কুলসুম, সলিসিটর রুনা নাহিদ, উপসচিব ড. শেখ গোলাম মাহবুব প্রমুখ আইনমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এ সময় আইন ও বিচার বিভাগের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..