× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং নরওয়ে সরকার ‘বাংলাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিচার সংস্কার, সুসংহতকরণ ২০২৬’ শীর্ষক উদ্যোগে সহায়তার জন্য মঙ্গলবার (১৭ মার্চ) নরওয়ে দূতাবাসে একটি চুক্তি সই হয়েছে।

এই চুক্তির লক্ষ্য হলো বিচার বিভাগের স্বাধীনতাকে শক্তিশালী করা, সুপ্রিম কোর্ট সচিবালয়ের পরিচালনগত সক্ষমতা বৃদ্ধি করা এবং জনগণের আস্থা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা উন্নত করার জন্য বিচার খাতে দীর্ঘমেয়াদি সংস্কার সাধন করা।

চুক্তিটি স্বাক্ষর করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ​​হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। এই অংশীদারিত্বের অধীনে ইউএনডিপি ও নরওয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়কে কার্যকর করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সরঞ্জাম সরবরাহ করবে। এই উদ্যোগটি কার্যকর বিচারিক স্ব-প্রশাসনকে উন্নত করার জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সচিবালয়ের নবনিযুক্ত কর্মীদের সক্ষমতাও বৃদ্ধি করবে।

এছাড়া, বিচারিক স্বাধীনতার বিষয়ে গভীরতর বোঝাপড়া ও সমর্থন গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটি বিচার বিভাগ, সরকার, আইন পেশাজীবী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের মধ্যে সংলাপের আয়োজন করবে।

চুক্তি স্বাক্ষরকালে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে মেধাভিত্তিক বিচারক নিয়োগ এবং নাগরিক-কেন্দ্রিক সেবা সম্প্রসারণ পর্যন্ত বিচার খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। নরওয়ের সাথে এই নতুন অংশীদারিত্ব এই সংস্কারগুলোকে টেকসই প্রাতিষ্ঠানিক অনুশীলনে রূপান্তর করতে সাহায্য করবে।’

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ​​হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উল্লেখ করেন, গণতান্ত্রিক শাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনআস্থার জন্য বিচারিক স্বাধীনতা অপরিহার্য। ইতোমধ্যে চলমান গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে সুসংহত করতে বাংলাদেশকে সমর্থন করতে পেরে নরওয়ে আনন্দিত। এই সংস্কারগুলো আদালত প্রশাসনকে আধুনিকায়ন, জবাবদিহিতা জোরদার এবং নাগরিক ও ব্যবসা উভয়ের জন্য বিরোধ নিষ্পত্তির উন্নতি ঘটাবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থাভাজন একটি বিচার ব্যবস্থা গঠনে অর্থবহ অবদান রাখবে।

এই চুক্তির মাধ্যমে ইউএনডিপি ও নরওয়ে বাংলাদেশে টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে বিচার খাতের সংস্কার এগিয়ে নিতে এবং আইনের শাসন শক্তিশালী করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..