× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

পিআইডি

বিগত বছরের তুলনায় বর্তমানে বেশি খাদ্য মজুত, সংকট হওয়ার কোন আশঙ্কা নেই -খাদ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
দেশে খাদ্যের সংকট

দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই, বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক। বিগত বছরের তুলনায় বর্তমান খাদ্য মজুত বেশি আছে। বলেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অফিসকক্ষে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গত ১ জানুয়ারি সরকারি খাদ্য গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিলো। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান। তিনি আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। বাকিটা আমাদের আমদানি করতে হয়। আর চালের সিংহভাগই লোকাল, কিছু পরিমাণ আমদানি করা হয়েছে, আরও কিছু পরিমাণ আমদানি প্রক্রিয়া মধ্যে আছে।

আমদানির পরিমাণটা কতো হতে পারে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে খাদ্য উপদেষ্টা বলেন, ঠিক এ মুহূর্তে এটা বলা সম্ভব নয়, আরও কয়েক মাস পরে বলা যাবে। তবে এটা ঠিক অন্যান্য বছরের তুলনায় আমদানির পরিমাণটা এবার কম হবে আশা করছি।

খাদ্য উপদেষ্টা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্য সর্ম্পকের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে। তিনি বলেন, ভারত থেকে আমরা চাল আমদানি করি। তারাও চাল বিক্রি করেন। আমরা এটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখি না। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজনে হয়। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম দাম পাই সেখান থেকে কিনি। গত বছর নতুন সরকার গঠন এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়েছিলো। এ বছর সরকারের ভালো প্রস্তুতির কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..