× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

বিক্ষোভের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা চলবে না

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা যাবে না সেটা রাজনৈতিক দল কিংবা অরাজনৈতিক যে কারণেই হোক না কেন।

বুধবার একটি আবেদনের শুনানিতে একথা বলেছে ভারতের সুপ্রিম কোর্ট। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে’ সম্পদ ধ্বংসের চেষ্টা কঠোরভাবে দমনের পাশাপাশি এ জন্য দায়ী ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার কথাও বলেছে সর্বোচ্চ আদালত।

গত বছর ভারতের গুজরাটের প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভের সময় ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ ঘটে। চাকরিতে কোটার দাবিতে ওই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন হার্ডিক প্যাটেল নামে এক যুবক। তাকে গ্রেপ্তারের পরই সহিংসতার বিস্তার ঘটেছিল।

হার্ডিক প্যাটেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তার একটি আবেদনের শুনানির সময় রাষ্ট্রীয় সম্পদ নষ্টের বিষয়ে সর্বোচ্চ আদালত এ কথা বলেছে।

আদালত বলেছে, ‘বিক্ষোভের নামে নৈরাজ্য ছড়াবে, রাষ্ট্রীয় সম্পদ পোড়ানো হবে, এটা কোনোভাবে সহ্য করা যাবে না।’ দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি সুপ্রিম কোর্ট বলেছে, জনগণের সম্পদ ধ্বংসকাণ্ডে জড়িতদের কীভাবে শাস্তি দেওয়া যায়, তার একটি নীতিমালা তৈরি করে দেবে আদালত।

সুপ্রিম কোর্টের ওই বেঞ্চপ্রধানের দায়িত্বে ছিলেন  বিচারপতি জে এস খেহার। তিনি বলেন, ‘এটা বিজেপি, কংগ্রেসের মতো রাজনৈতিক দলই হোক কিংবা ব্যক্তি পর্যায়ের কেউ হোক, তাদের বুঝতে হবে, বিক্ষোভের নামে জনগণের সম্পদ ধ্বংস করা যাবে না।


এ ক্যটাগরির আরো খবর..