মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে “শাহ্ বাজার স্বতন্ত্র ক্লাব”নামে একটি সংগঠনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিকৃত রংয়ের পতাকা উত্তোলণ করায় ক্ষোভ প্রকাশ করেছে মুক্তিযোদ্ধাসহ সচেতন মহল।
২৬ শে মার্চ সকালে পতাকাটি উত্তোলনের কিছুক্ষণ পরেই কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন পতাকাটি দেখতে পেয়ে ক্লাব সংশ্লিষ্ঠ কাউকে না পেয়ে পতাকাটি নামিয়ে রাখেন।
আজ ২৭ শে মার্চ তিনি এ প্রতিবেদককে বলেন, লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পতাকার এমন অবমাননা সহ্য করা যায় না।পতাকার এমন অবমাননা সরাসরি শহিদদের সাথে বেয়াদবি। বিকৃত রংয়ের পতাকাটি নামিয়ে নিজ হেফাযতে রেখেছি এ বিষয়ে তদন্তে করে যথাযথ ব্যবস্হা গ্রহনে দাবি জানাচ্ছি। যাতে আগামীতে কেউ আমাদের পতাকা তথা শহিদের প্রতি বেয়াদবি বা অবমাননা করার সাহস না পায়। বিকৃত রংয়ের পতাকা উত্তোলণের বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধাগণ।
অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ হবিবর রহমান ও আবেদ আলী বলেন, আমরা জীবন বাজি রেখে এই লাল সবুজের পতাকার জন্য লড়াই করেছি। লাখো দেশ প্রেমিকের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পতাকার এমন অবমাননা জীবনদশায় দেখে যেতে হবে তা ভাবতেও কস্ট হচ্ছে।
মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারী বলেন, স্বাধীনতা দিবসে বিকৃত রংয়ের পতাকা দেখার জন্য কি আমরা লড়াই করেছি? এটাই কি আমাদের আত্মত্যাগের প্রতিদান?




