× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির সঙ্গে ড. কামাল ও বি চৌধুরীর হাসি মুক্তিযুদ্ধকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর হাসি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপির সঙ্গে কামাল হোসেন ও বি চৌধুরী একমঞ্চে দাঁড়িয়ে হাসছে। এই হাসি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর হাসি। এই হাসি পাকিস্তানের হাসি। বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইনু আরও বলেন, কামাল হোসেনদের ঐক্যের পেছনে কত লোক আছে সেটা কোনও ব্যাপার না। কিন্তু ঐ ঐক্যের পেছনে বাংলাদেশের সকল ষড়যন্ত্রকারীরা এক হয়েছে এই নিয়েই আমি শঙ্কিত।

তথ্যমন্ত্রী বলেন, যে বিএনপি এখনও বড় গলায় জামায়াতকে ছাড়বে না বলে কথা বলে, সেই বিএনপির সঙ্গে কামাল হোসেন এবং বি চৌধুরী কিভাবে একমত হয় এবং একমঞ্চে দাঁড়িয়ে হাসে সেটা আমার বোধগম্য নয়।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম বা সাংবাদিকদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা নয়, এটা হচ্ছে ডিজিটাল যন্ত্রপাতি দিয়ে ডিজিটাল অপরাধ মোকাবেলা করার আইন। এরসঙ্গে সাংবাদিকদের কোনও সম্পর্ক নেই। যেহেতু সাংবাদিকরা এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তাই আমরা তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করব।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতারা।

পরে তথ্যমন্ত্রীকে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..