× Banner
সর্বশেষ
ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

বিএনপির নেতৃত্ব ঠিক নেই, গণধিকৃত দল -পানিসম্পদ উপমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
বিএনপির নেতৃত্ব ঠিক নেই

বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ক্ষমতায় এসে দেশে লুটপাট করে। বিদেশে পলাতক তার ছেলে তারেক রহমান বিদেশে অর্থপাচার করে। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত। তাদের নেতৃত্বে ঠিক নেই। এজন্য বিএনপি একটি গণধিকৃত দল। বলেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

আজ শরীয়তপুর শহরের শিল্পকলা একাডেমি মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, জনগণ আর ধোঁকাবাজ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। ক্ষমতায় আসতে হলে বিএনপিকে জনগণের কাছে যেতে হবে এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বিএনপি কখনো আন্দোলন বা নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। কারণ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করতে করতে এই পর্যায়ে এসেছে। বিএনপি ক্ষমতায় ও রাজপথে না থাকতে পেরে ষড়যন্ত্রে  লিপ্ত হয়েছে। তাই বিএনপিকে আর দেশের জনগণ ক্ষমতায় আনবে না। উন্নয়ন ও অগ্রগতির কারণেই এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে।

উপমন্ত্রী বলেন, বিএনপি তো নেতৃত্ব নিয়েই গভীর সংকটে রয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত। দু’জনের একজনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সাজাপ্রাপ্ত আসামিরা কিভাবে দলকে নেতৃত্ব দেয়। তারা অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। দুর্নীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। পক্ষান্তরে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই মুহূর্তে দেশের একমাত্র সুসংগঠিত ও শক্তিশালী এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক অনল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন।


এ ক্যটাগরির আরো খবর..