× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি জামায়াত মানুষ হত্যা করে শেখ হাসিনা মানুষকে বাঁচায়-স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০১৬

মাগুরা প্রতিনিধি ঃ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নাসিম বলেছেন বিএনপি জামায়াত মানুষ হত্যা করে, আর শেখ হাসিনা মানুষকে বাঁচায়। কমিউনিটি ক্লিনিক দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসার সুযোগ সুবিধা বাড়িয়েছে।

মানুষের জীবন রক্ষা করছে। আর বিএনপি জামায়াতের আশ্রয় প্রশ্রয়ে এ দেশে জঙ্গীর উত্থান হয়েছে। তারা মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আওয়ামীলীগ অতীতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেরসহ সারাদেশে সন্ত্রাসের শিকড় উৎপাটন করতে সক্ষম হয়েছিল। একই ভাবে জঙ্গী তৎপরতাও দমন করা হবে।

শনিবার দুপুরে মাগুরার সিভিল সার্জন অফিস প্রাঙ্গনে খুলনা বিভাগীয় কমিউনিটি কি¬িনক ব্রান্ডিং অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম এ কথা বলেন।

তিনি বলেন- অতীতে দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার সুযোগ-সুবিধার জন্য কমিউনিটি ক্লিনিক চালু করা হয়। অথচ বিএনপি সরকার প্রতিহিংসার বসে সে ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনা আবার সে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন গ্রাম গঞ্চে স্বাস্থ্য সেবার সুযোগ সুবিধা পৌছে দিয়েছেন। তাই আমাদের শ্লোগন হবে ‘শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ”।

মাগুরার সিভিল সার্জন এফ. বি. এম আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরে মহা পরিচালক অধ্যাপক ডা. বীর মোঃ নুরুল হক, প্রধান মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। পরে মন্ত্রী কমিউনিটি ক্লিনিকের লোগো আনুষ্ঠানিক উন্মেুাচন করেন।


এ ক্যটাগরির আরো খবর..