আ.ন.ম. আফজাল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: জামায়-বিএনপি হিন্দুদের কখনই বন্ধু হতে পারে না। তারা ভোটের সময় আপনাদের বলে দাদা, ভোট ফুরালে বলে মালাউন।“ বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন এদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহবস্থান করবে। বললেন হুইপ শহীদুজ্জামান সরকার এমপি।
১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার জাতীয় সংসদের মাননীয় হুইপ মো: শহীদুজ্জামান সরকার তারঁ নির্বাচনী এলাকা ধামইরহাট উপজেলার বিভিন্ন পুঁজা মন্ডব পরিদর্শন কালে রুপনারায়নপুর দূর্গা মন্দিরে এ কথা বলেন।
তিনি মঙ্গলবার ধামইরহাট উপজেলার ১০ টি পুঁজা মন্ডব পরিদর্শন করে সনাতন ধর্মালম্বিদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান পরিষদের নেতা শ্রী রামজনম রবীদাস, শ্রী বৈদ্যনাথ কর্মকার, শ্রী খোকা মাহত, শ্রী প্রদীপ কুমার আগর ওয়ালা।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদ সদস্য মো: নুরুজ্জামান হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: ওবায়দুল হক সরকার, অপর যুগ্ম সম্পাদক ও ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান সাংগঠনিক সম্পাদক মো: আজাহার আলী, মো: খাজা ময়েন উদ্দীন ও আ.ন.ম আফজাল হোসেনসহ ইউনিয়ন নেতৃবৃন্দ।