× Banner
সর্বশেষ
মৃত দাতার জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্ম দিলেন এক নারী ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ নরেন্দ্র মোদীকে ‘ভাই’ সম্বোধন করে আবেগপ্রবণ হলেন নেতানিয়াহু ১২০টি এয়ারবাস কিনবে চীন, জানালেন জার্মান চ্যান্সেলর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন – শিক্ষামন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমিনুল হকের বৈঠক দেশকে বিনিয়োগবান্ধব করতে চাই – বাণিজ্যমন্ত্রী নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ড. রেজা কিবরিয়া এমপি পরিকল্পনামাফিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয়গুলো এখনো বিকাশমান – বাণিজ্যমন্ত্রী

বিএনপি গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল নয় :এনামুল হক শামীম

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার: বিএনপি গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল নয়। বিএনপি জন্ম হয়েছে বিভিন্ন দলের দলছুটদের নিয়ে। সেই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় গ্রহণ করে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশয় দিয়ে তাদের নানা সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করেছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় রাজাকার নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন। বলেছেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

শামীম আরও বলেন তিনি এখন এতিমের টাকা মেরে খেয়ে জেলে আছেন। আর তাদের ছেলে তারেক রহমান দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক রয়েছে। তাই বিএনপিকে জনগণ বারবার প্রত্যাখান করেছে। কারণ, দেশের মানুষ জানে  বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর ভাঙন কবলিত পরিদর্শনকালে তিনি এসব কথা বলে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন, উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন মন্টু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহিল কাফী সহ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উপমন্ত্রী এনামুল হক শামীম আরও বলেন, বংশাই নদীকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য ১১৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়াও দেশকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় যা যা করণীয় তা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..