× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

মাদারীপুর প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরের মায়ের হাতে সহায়তা কার্ড তুলে দিবে -খোকন তালুকদার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
মায়ের হাতে সহায়তা কার্ড

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, আগামী নির্বাচনে জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরের মায়ের হাতে একটি করে সহায়তা কার্ড তুলে দিবে। যাতে নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়।

আজ  শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনিতে উপজেলা ও পৌরসভার বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তালুকদার খোকন আরো বলেন, সহায়তা কার্ড দেয়ার অন্যতম উদ্দেশ্য হলো মাকে যেন সমাজে অসহায় হতে না হয়। তারা যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। পুরুষদের পাশে সকল ক্ষেত্রে মায়েরা ভুমিকা রাখতে পারে। এই সহায়তা কার্ডই হবে নারীর পথ চলার শক্তি।

কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ নিরাপদ। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যারা বিএনপির সাথে রয়েছেন, তারা সবাই দলের নির্দেশনা মেনে চলবেন। তাহলে দেশ ও দেশের মানুষ ভাল থাকবে। কেউ দলকে ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন না।

কালকিনি পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকল নেতা মোশরক হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি,  উপজেলা ছাত্রদলের নজরুল ইসলাম, পৌরসভার  ছাত্রদলের সাবেক সভাপতি কাউসার হোসেন নান্না ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সি সহ আরো অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..