× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ফরিদপুর প্রতিনিধি

বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতি করে না: শামা ওবায়েদ ইসলাম

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
প্রতিহিংসার রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, বিএনপি কখনও কারও বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না। দলটি সব সময় মানুষের নিরাপত্তা, ধর্মীয় সহাবস্থান এবং ন্যায়বিচারে বিশ্বাস করে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরায় বাজারসংলগ্ন এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমি আমার পুরো জীবনজুড়ে আপনাদের পাশে থাকতে চাই। আমার বাবার মৃত্যুর পরও আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। সালথা ও নগরকান্দায় সব ধর্ম, দল ও মতের মানুষ নিরাপদ। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান সব সময় আলেম সমাজ, মসজিদ ও মাদ্রাসার পাশে ছিলেন। ইনশাআল্লাহ আমিও সেই ধারাবাহিকতা বজায় রাখবো।”

তিনি আরও বলেন, “আমি ছোটবেলা থেকে দেখেছি, বিএনপি কখনো বিরোধী দল বা ভিন্ন মতের মানুষকে জেলে ভরেনি কিংবা অত্যাচার করেনি। আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য।”

শামা ওবায়েদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন—বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা সরকারি ভাতা পাবেন, যা অতীতে কখনো হয়নি।

সালথার জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের এলাকায় দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ করতে হবে। মা-বোন ও শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে হলে সবাইকে সচেতন হতে হবে। এজন্য আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন।”

মো. কাওছার মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন অ্যাডভোকেট আজিজুর রহমান লিটন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহা. ছরোয়ার হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মনির মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট লাভলু, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..