× Banner
সর্বশেষ
আজ ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) রবিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি, নতুন মন্ত্রিসভায় যারা রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক প্রবাসীর ছেলের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

বাড়ির পাশে গাছে তরুণের ঝুলন্ত লাশ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশের একটি গাছ থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত আকাশ চন্দ্র দাস (২৩) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের প্রিয় তোষের বাড়ির প্রিয় তোষ চন্দ্র দাসের ছেলে।
শুক্রবার (৪ নভেম্বর) সাড়ে ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, গতকাল সন্ধ্যার দিক সবার অজান্তে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।  তবে পুলিশ ও নিহতের পরিবার তরুণের আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।
স্থানীয় ভাবে জানা যায়, ভিকটিম কিছু দিন যাবত শারীরিক অসুস্থ থাকায় মানসিক ভাবে চিন্তিত ছিল। মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। বাড়ির পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..