× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

নোয়াখালী প্রতিনিধি

বাড়ি রেজিট্রি না পেয়ে বাবার ওপর অভিমানে আত্মহত্যা করল মেয়ে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২
উত্তোলন নিয়ে হট্রগোল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ বাবার থেকে বসত বাড়ির জায়গা রেজিট্রি চেয়ে না পেয়ে এক নারী বিষপানে আত্মহত্যা করেছে।   নিহত রহিমা খাতুন (৪০) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকার মো.শহীদুল্লার স্ত্রী।
আজ শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে,গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিষপান করে আত্মহত্যা করে ওই নারী।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.ইউছুফ জানান,নিহত রহিমা তার বাবার বাড়ির পাশে বাবার মালিকানাধীন জায়গার উপর একটি বাড়ি করে বসবাস করে আসছে। একপর্যায়ে সে বাবা জীবিত থাকাকালীন ওই বাড়ির জায়গা বাবার কাছে রেজিট্রি দাবি করে।  এ নিয়ে সামাজিক ভাবে একটি বৈঠকে বসে তারা। এ নিয়ে সে বাবার ওপর অভিমান করে অথবা হতাশা থেকে বিষপানে আত্মহত্যা করে। পরে বাড়িতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি বাড়ির সামনে রাস্তার উপর মুমূর্ষু অবস্থায় মাটিতে মাকে পড়ে থাকতে দেখে তার ছেলে। সেখান থেকে নিহতের স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।  খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..