× Banner
সর্বশেষ
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে?

নোয়াখালী প্রতিনিধি

বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

ACP
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
স্কুল ছাত্রীকে ধর্ষণ

জামালপুর সদর উপজেলার ছইলাবাদ এলাকায় এক স্কুল শিক্ষার্থীকে (১৬) অপহরণ করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে নোয়াখালীর চৌমুহনী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আটককৃত কিশোর মো.সাঈদ আনোয়ার (১৮), সে জামালপুর সদর উপজেলার পাঁচগাছী এলাকার মো.আবু বকর সিদ্দিকের ছেলে।

শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শুক্রবার রাত ১১টার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেল স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ভূক্তভোগী স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাঈদ আনোয়ার ৪/৫ জন সহযোগীসহ তাকে অপহরণ করে এবং অভিযুক্ত আনোয়ারের খালাতো ভাইয়ের ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় ২৬ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হলে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার এড়াতে নোয়াখালী এসে আশ্রয় নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ দিবাগত রাতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি দল নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-১১।


এ ক্যটাগরির আরো খবর..