× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

‘বাহুবলী’ তুমুল জনপ্রিয়তা দিয়েছে নায়ক প্রভাসকে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

সিনেপ্রেমী অথচ ‘বাহুবলী’ দেখেননি— এমন দর্শক হাতে গোনা। ‘বাহুবলী’ তুমুল জনপ্রিয়তা দিয়েছে নায়ক প্রভাসকে। আপাতত পরের ছবি ‘সাহো’ নিয়ে ব্যস্ত তিনি। শোনা যাচ্ছে, সেই ছবির শুটিংয়েই লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন নায়ক। আর সেখানেই অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি।

বিমানবন্দরে এক অনুরাগী প্রভাসের সঙ্গে ছবি তোলেন। তিনি এতটাই উত্তেজিত ছিলেন, যে আনন্দে লাফাতে দেখা গিয়েছে তাঁকে। তার পর হঠাৎই প্রভাসের গালে চড় মারেন! তাৎক্ষনিক ঘটনায় হতবাক হয়ে যান প্রভাস। তবে সামলে নিয়ে তখনই আরও এক অনুরাগীর সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনুরাগীদের ভালবাসার অত্যাচার সহ্য করতে হয় সেলিব্রিটিদের। কখনও সেলফি তোলার জন্য প্রায় গায়ের ওপর উঠে পড়েন কেউ। কখনও বা হাত মেলানোর জন্য হুড়োহুড়ি হয়। কিন্তু এ ভাবে চড় খেতে হবে, তা বোধহয় আগে ভাবেননি প্রভাস।


এ ক্যটাগরির আরো খবর..