× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা

শীতে কাতর যমুনা বাঁধের বাস্তুহারা মানুষ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: পৌষের শুরু থেকেই শৈত্য প্রবাহ। প্রচন্ড কনকনে শীতে কাবু উত্তরের মানুষগুলো। জেলার বিভিন্ন উপজেলার ছিন্নমুল ও অসহায়-দুস্থ মানুষের পাশাপাশি শীতে কাতর বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাড়ের বাস্তুহারা মানুষগুলো। প্রায় এক হাজার মিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রন এই বাঁধের দুইধার দিয়ে প্রায় ২ হাজার পরিবারের সাড়ে ৩ হাজার মানুষের বসবাস। যমুনা নদীর ভাঙ্গনেএদের অধিকাংশই বাস্তুভিটাহীন ও দারিদ্রসীমার নিচে বসবাস করে।

বাঁধ পাড়ের বাস্তুহারা এসব মানুষ গুলোর নিজস্ব কোনো জায়গা জমি না থাকায় কোনরকমে ঘরবাড়ি তৈরী করে জীবনযাপন করছে। আবাদের নিজস্ব জমি না থাকায় রিক্সা-ভ্যান চালিয়ে, মাঠে কাজ করে, নদীতে মাছ ধরা ও অন্য পেশায় শ্রম বিক্রি করে সংসার চালাচ্ছেন। প্রচন্ড শীতের এসব বাস্তুহারা মানুষদের কষ্ট অনেকটাই বেড়ে গেছে। শৈত্যপ্রবাহে শীতবস্ত্রের স্বল্পতায় অনেক কষ্টেই বসবাস করছে। তাইতো অনেকে আবার খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

বাঁধের বাসিন্দা মালেক উদ্দিন বলেন, নদীর ধারে বাস করি বলে এখানে ঠান্ডা একটু বেশী। ঘরের ভিতরেও কনকনে ঠান্ডা আবার বাইরেও বাতাস।
ষাট বয়সী অবিরণ নেছা বলেন, বাঁধের উপর ঘরে আমি একা বসবাস করি। এই শীতের সময় একটা পুরাতন জরাজীর্ণ লেপ গায়ে দিয়ে থাকতে হয়। তাও কণকণে ঠান্ডায় কাহিল হয়ে পড়ি।

এ ব্যাপারে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, শীতের শুরুতে সরকারি ভাবে ৮৭টি কম্বল পেয়েছিলাম, তা বিতরণ করা হয়েছে। প্রতিবছর সরকারিভাবে যে পরিমাণ কম্বল আমরা বরাদ্দ পেয়ে থাকি তা দিয়ে সকল শীতার্থ মানুষের শীত নিবারণ করা সম্ভব নয়।

অন্যদিকে শহরে বিভিন্ন সামাজিক সংগঠনসহ প্রশাসন শীতবস্ত্র বিতরণের আয়োজন করে থাকে। কিন্তু গ্রামপর্যায়ে একেবারেই শীতবস্ত্র বিতরণ না থাকায় এবং বিত্তশালীরা এগিয়ে না আসায় অসহায় শীতার্ত মানুষগুলো দুঃখ কষ্ট নিয়েই থাকতে হয়। তাই গ্রাম পর্যায়ে বিত্তশালীদের শীতবস্ত্র বিতরণ এর জন্য এগিয়ে আসার উদাত্ত আহ্বান বাঁধ পাড়ের বাস্তুহারা শীতার্থরা।


এ ক্যটাগরির আরো খবর..