রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সোমবার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়, লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, লাহিড়ী ফাযিল(ডিগ্রী) মাদরাসার সকল শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ এই মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানব বন্ধনে লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান এ্যাড: জিল্লুর রহমান, লাহিড়ী ফাযিল মাদরাসার অধ্যক্ষ হেদায়েত উল্লাহ, লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৩নং ধনতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল ইসলাম, শিক্ষক শাহজান বিন সিরাজ বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা সারাদেশের সরকারের পাশাপাশি সকল জনগণকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমে সহযোগীতা করার জন্য অনুরোধ করেন।