× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীতে ভুট্টার ফলন ভাল হলেও কৃষকের লোকসান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- বালিয়াডাঙ্গী উপজেলায় এবার ভুট্টার ফলন ভাল হলেও দাম না থাকায় কৃষকরা লোকসানের শিকার হচ্ছে।

বিঘাপ্রতি ফলন ৩০-৩৫মন হলেও বাজারে ৫০০-৫৩০ টাকা মন বিক্রি হওয়ায় কৃষকরা অনেক ক্ষেত্রে লোকসানের শিকার হচ্ছে। সেই অনুযায়ী গতবারের তুলনায় এবারে অনেক বেশি জমিতে ভুট্টার চাষ করা হয়। উপজেলা বিভিন্ন এলাকার স্বরজমিনে দেখা যায়, ভুট্টার ফলন ভাল হলেও বাজারে দাম না থাকায় কৃষকদের মুকে হাসি ফুটছে না। বরং লোকসানের শিকার হয়ে অনেকে হতাশ হয়ে পড়েছেন।

স্থানীয় কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে গতবারের চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার পরদেশী পাড়া গ্রামের ভূট্টা চাষী তজির উদ্দীন বলেন আমি বীজ ক্রয়ে কিছুটা প্রতারনার শিকার হয়ে আমার ভূট্টার ফলন আশানুরুপ হয়নি। তথাপি বাজারে ভূট্টার দাম কম থাকায় উৎপাদন খরচেই তুলতে পারচ্ছি না।

এক বিঘা জমিতে হাল চাষ থেকে শুরু করে ভূট্টা বাজার জাত করতে বিঘা প্রতি প্রায় সাড়ে ১১ হাজার টাকা খরচ হয়। কিন্তু ১ বিঘা জমির ভূট্টা সর্বোচ্চ ১২-১৪ হাজার টাকার উপর বিক্রয় করা সম্ভব হচ্ছে না। বালিয়াডাঙ্গী উপজেলার কৃষি অফিসার সাফীয়ার রহমান বলেন, ভূট্টা লাগানোর শুরু থেকে আমাদের উপসহকারী কর্মকর্তারা মাঠ পর্যায় চাষীদের পরামর্শ ও দিক নির্দেশনা দিয়েছেন। এবারে ভূট্টার ফলন ভালো হয়েছে। অল্প সময়ের মধ্যে ভূট্টার দাম বাড়বে বলে আমি আশাবাদী।


এ ক্যটাগরির আরো খবর..