বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক হাসপাতালে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ   বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈয়ব আলীর ছেলে আবুল কাসেম অসুস্থ্য হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার সকালে তাঁর নিজ বাড়ীতে অসুস্থ বোধ করলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়া হয়। ৩ দিন পেরিয়ে গেলেও আজ সোমবার দুপুর পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের কোন নেতাকর্মী তাঁর খোজ খবর এমনকি তাঁকে দেখতে যাননি।
আবুল কাসেমের ছেলে সামিউল্যাহ সমরাট জানান, তাঁর বাবা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা ১নং কেবিনে হৃদরোগ বিশেষজ্ঞ ডা: রেজাউল করিম শিপলুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন , আমার বাবা বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক হিসাবে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠিত করেছেন ১৯৯৮ সাল থেকে।  ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাড়োল কেন্দ্রে চারদলীয় জোটের নেতাকর্মীদের হাতে মারধোরের শিকার হোন। উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। সেই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আকরাম আলী। আমার পিতার ন্যায় আমার দাদাও ছিলেন ত্যাগী আওয়ামীলীগার ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার।
তাঁর দ্রুত সুস্থ্যতা কামনা করে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর বলেন, তিনি উপজেলা আওয়ামীলীগের একজন নিবেদীত কর্মী ছিলেন। গতরাতে অসুস্থ্যতার বিষয়টি অবগত হয়েছি। সেই সাথে দেখতে যাওয়ার কথাও জানান তিনি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় বলেন, আমি এই মুহুর্তে ঢাকায়। অসুস্থ্যতার বিষয়টি কেউ বলেনি। যত দ্রুত সম্ভব তাঁর খোজ
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, আবুল কাসেমের অসুস্থ্যতার বিষয়ে তাঁর পরিবারের কেউ জানায়নি। শ্রীঘ্রই তাঁকে দেখতে হাসপাতালে যাবেন বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।