আগৈলঝাড়ায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় গাছের গুড়ি চাপা পড়ে এক স্ব-মিলের শ্রমিকের করুন মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকালে উপজেলার গৈলা বাজারে গিয়াস মোল্লার স্ব-মিলের শ্রমিক উত্তর শিগিপাশা গ্রামের ছাত্তার জমাদ্দারের পুত্র জাকির জমাদ্দার (৪০) স্ব-মিলে বড় সাইজের গাছের গুড়ি উঠাতে গেলে গাছের নিচে চাপা পড়ে। মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।