× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

বালিয়াডাংগীতে এশিয়ার বৃহত্তম আম গাছের অনুসন্ধান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

রাজিউর রহমান জেহাদ রাজু বালিয়াডাংগী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে আরও একটি এশিয়ার বৃহত্তম আমগাছের সন্ধান পাওয়া গেছে। এই আমগাছটিও সুর্যাপূরী জাতের। উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের গনেশপাড়া গ্রামে এই আমগাছটির অবস্থান। গনেশপাড়ায় গিয়ে দেখা যায়, আমগাছের ছায়ায় অনেকে বসে বিশ্রাম নিচ্ছেন। গাছটি আকার  আকৃতিতে বেশ বড় ।

হরিনমারীর বিখ্যাত সুর্যাপূরী গাছের মত এটিরও ডাল পালা চতুর্দিকে ছড়িয়ে মাটির সাথে লেগে গেছে। গাছের মালিক তরণী পালের সাথে কথা বলে জানা গেল তার দাদা শ্রী রমানাথ পাল মুক্তিযুদ্ধের কাছাকাছি সময়ে এই গাছ লাগিয়েছেন। প্রায় পঞ্চাশ শতক জায়গা জুড়ে গাছটি দাঁড়িয়ে আছে।বয়স বাড়ার সাথে সাথে এই গাছ প্রকান্ড আকার ধারন করবে বলে অনুমান করা হচ্ছে। তবে এবার তেমন আম দেখা না গেলেও গতবার নাকি বেশ ফলন হয়েছিল বলে জানালেন তরণী।

তরণী আরও জানালেন, ‘গাছের আশে পাশে বেশ জঙ্গল ছিল। এখন পরিষ্কার করে দেয়া হয়েছে। ফলন বৃদ্ধির জন্য নিয়মিত যত্ন নেয়া হচ্ছে। আশে পাশের অনেকেই গাছটি দেখতে আসছেন। এখনও এই গাছের কথা মানুষ তেমন জানেনা। তবে লোকমুখে দ্রুত গাছটির কথা  ছড়িয়ে পড়ছে’আগামীতে এই গাছ দেখার জন্য মানুষের ভীর বাড়তে পারে তাই আগাম ব্যবস্থা হিসেবে চারপাশে আরও নানান রকম  ফুলের গাছ সহ অনেক গাছ লাগাতে শুরু করেছেন তরণী ।

একটি রাস্তা তৈরিরও প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় অধিবাসী স্কুল শিক্ষক নিপেন পাল বলেন, গাছটি নিয়ে আপনারা লেখালেখি করলে মানুষজন এ সম্পর্কে জানতে পারবে। এ তথ্য সবার জানা দরকার। আশে পাশে এরকম গাছ তো আর নেই। হরিনমারীর আমগাছের পাশাপাশি এই গাছটিও মানুষের আকর্ষণে পরিণত হবে বলে আশা প্রকাশ করলেন তিনি ।

উল্লেখ্য, গনেশপাড়া থেকে একটু পূর্বদিকে  একটি প্রাচীন আমবাগান রয়েছে।  স্থানীয়দের কাছে এটি কোচোহরি বাগান নামে পরিচিত।


এ ক্যটাগরির আরো খবর..