× Banner
সর্বশেষ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির

কূটনৈতিক প্রতিবেদক

বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয়, ধর্মীয় ও পবিত্র প্রতীক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি আরব

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
প্রতীক ব্যবহার নিষিদ্ধ

বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া বাণিজ্যিক বিষয়ে যে কোনো দেশের চিহ্ন ও লোগো এবং ধর্মীয় ও পবিত্র জিনিসের প্রতীক ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটি। সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল কাসাবি বলেছেন, এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে, সেটির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা বলা হয়েছে— জাতীয়, ধর্মীয় ও পবিত্র প্রতীক যে কোনো ধরনের প্রচার প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়াবলীতে ব্যবহার করা যাবে না। গতকাল রোববার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদির রাজধানী রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার মতো দেখতে একটি জিনিস প্রদর্শন করা হয়। ওই মঞ্চে শিল্পিরা নাচ গান করছিলেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরপরই সৌদির পক্ষ থেকে এমন নির্দেশনা এলো। তবে এই ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেটি স্পষ্ট নয়।

সৌদির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, আগে থেকেই বাণিজ্যিক বিষয়াবলীতে সৌদির পতাকা ব্যবহার নিষিদ্ধ আছে। এই পতকায় কালেমা খচিত আছে। এতে আরও আছে একটি পাম গাছ এবং দুটি তরবারির চিহ্ন।

এছাড়া নতুন নির্দেশনায় সৌদির নেতাদের নাম ও ছবি প্রিন্ট করা জিনিস, অন্যান্য জিনিসপত্র, উপহার এবং প্রচারণামূলক বিষয়েও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

যারা এ নির্দেশনা অমান্য করবে সৌদির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়াল গ্যাজেটে নির্দেশনার বিষয়টি প্রকাশের ৯০ দিন পর তা কার্যকর করা হবে। এই ৯০ দিনের মধ্যে নির্দেশনা ভঙ্গকারীদের শোধরানোর সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ধর্মীয় প্রতীক আছে তাদের সেগুলো পরিবর্তনের সুযোগ দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..