× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা আজ জুমার নামাজের পর ঢাকার ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সর্বসাধারণ ও পরিবারের সদস্যগণ অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবের সাথে স্বল্পসময়ের কাজের স্মৃতিচারণ করে বলেন, ‘দুইমাসের মতো হলো বাণিজ্য সচিবের সাথে কাজ করার সুযোগ হয়েছে। দাপ্তরিক কাজে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন। তাঁর কাজের মধ্যে আমি নিষ্ঠা ও দেশপ্রেম দেখেছি।’ তিনি বলেন, পৃথিবীতে আমাদের অবস্থান অল্প সময়ের। কে কখন কার জানাজা পড়বে কেউ জানে না। পরকালের জন্য যেন কিছু সঞ্চয় নিয়ে যেতে পারি আমাদের সে কাজে মনযোগী হওয়া উচিত।

উল্লেখ্য, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আজ সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে গাজীপুর জেলার গাছা এলাকায় তাঁকে দাফন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..