× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় নারকেল গাছ পরিচর্যা করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছেই মৃত্যুবরণ করেছেন হাফেজ আকন(৫৫) নামে এক দিনমজুর।

সোমবার দুপুরে উপজেলার রাজেশ্বর গ্রামের কুলু বাড়িতে এ ঘটনা ঘটে।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের কদমতলা ওয়ার্ড মেম্বার খায়রুল শরীফ জানান, দক্ষিণ কদমতলা গ্রামের দিনমজুর হাফেজ আকন সোমবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে রাজেশ্বর গ্রামের মিঠুন কুলুর নারিকেল গাছ পরিচর্যার জন্য গাছ ওঠে। নারকেল গাছের ডাল পাশের বিদ্যুৎ লাইনের তারের উপরে পড়ায় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছেই মারা যায়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিনমজুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..