× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এস.এম.  সাইফুল ইসলাম কবির,বাগেরহাট

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ নিহত ২ গাড়ী সহ চালক আটক

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায়

বাগেরহাটে মোংলা ও ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।নিহতরা হলেন- জেলার মোংলা পৌর শহরের ভাসানী সড়ক কলেজ মোড় এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৪৫) ও ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া গ্রামের বাসিন্দা অনুপম পাল (৪৫)  বাগেরহাটের মোংলায় ইজিবাইকের চাপায় শাহনাজ বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম মোংলা শহরের ভাসানী সড়ক কলেজ মোড় এলাকার মোঃ শাহালমের এর স্ত্রী। এ ঘটনায় ইজিবাইক সহ চালক ইসমাইল হোসেনকে আটক করে মোংলা থানা পুলিশ।

জানা গেছে, বিকেলে বাগেরহাটে মোংলা প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, মোংলা সরকারী কলেজের দ্বিতীয় গেটের সামনে রাস্তা পার হচ্ছিল শাহনাজ নামের এক নারী। সে বাসা থেকে বের হয়ে আত্মীয়র বাড়ি যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সামনা-সামনী ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাইমেন ইবনে মোস্তাফিজ তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানায়, হাসপাতালে আসার আগেই তার মৃত হয়েছে। তবে আইনী জটিলতার কারণে পুলিশকে খবর দেয়া হয়েছে, তারা এসে ব্যাবস্থা নিবে বলে জানায় তিনি।

 এর আগে, একই দিন সকালে ফকিরহাটের লখপুর এলাকায় মোংলা ভিআইপি লাগেজ কোম্পানির স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই কোম্পানির প্রোডাকশন ম্যানেজার অনুপম পাল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে তিনি অন্য সহকর্মীদের সঙ্গে অফিসের স্টাফ বাসে করে খুলনা থেকে মোংলায় যাচ্ছিলেন।                                                                                

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।                                                                                    

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, খবর পাওয়ার পর সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে ইজিবাইক চালক মোঃ ইসমাইল হোসেনকে গাড়ী সহ আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানান তিনি। আটক গাড়ী চালক ইসমাইল হোসেন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাশঁতলা গ্রামের বাসিন্দা ছবেদ আলীর ছেলে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো পাঠানো  হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..