× Banner
সর্বশেষ
বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর

বাগেরহাটে শরণখোলায় চর দখল নিয়ে সংঘর্ষে আহত-৫

admin
হালনাগাদ: শনিবার, ২৪ মার্চ, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় চরের জমি দখল নিয়ে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলার চরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হাবিব ফরাজী (৬০), ইদ্রিস ফরাজী (৫০) এবং প্রতিপক্ষের সৈজদ্দিন হাওলাদার (৫৫), রিপন হাওলাদার (৩০) ও মিরাজ হাওলাদার (২৭)। এদের মধ্যে গুরুতর জখম হাবিব, ইদ্রিস ও সৈজদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, সুন্দরবনের ভোলা নদী ভারট হওয়া চরে আগেরদিন শুক্রবার হাবিব গ্রæপ ঘর তোলে। কিন্তু ওই চরের জমি সৈজদ্দিন গ্রæপ দাবি করে শনিবার সকালে লোকজন নিয়ে দখল করতে যায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। একপর্যায়ে দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৫জন আহত হয়। এঘটনায় দুই পক্ষই মামলা করবে বলে জানা গেছে।

সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য মো. ডালিম হাওলাদার জানান, চরের জমি হাবিব ফরাজীদের মূল জমির মাথায় হওয়ায় তারা ভোগদখল করে আসছে। ওই জমি সৈজদ্দিনরা ও দাবি করছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..