× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ সমাবেশ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
bagerhat

বাগেরহাটে চার দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন (আইডিইবি )।

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, আইডিইবি বাগেরহাটের সভাপতি খন্দকার আব্দুস সালাম, সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেখ মোঃ তানজির হোসেন, যুগ্ম সম্পাদক প্রান্ত রাহা , প্রচার সম্পাদক শাহজাহান খান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন কাজে ডিপ্লো ইঞ্জিনিয়ারদের ব্যাপক ভূমিকা রয়েছে। কিন্তু নানাভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অপহেলিত হচ্ছে। অতিদ্রুত প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকল দাবি বাস্তবায়নের আহবান জানান বক্তারা।

দাবিগুলো হচ্ছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মান বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের ৫০ শতাংশ পদোন্নতি কোটা সৃষ্টি, পলিটেকনিক, টিটিসি ও টিএসসিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষকদের পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম চার বছর রাখা।


এ ক্যটাগরির আরো খবর..