× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পিআইডি

বাউল দর্শন বাংলার প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ -সংস্কৃতি মন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
বাউল দর্শন

আবহমান বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল ধারা হলো বাউল দর্শন। এই দর্শন মানুষের ভেতরের মানুষকে খোঁজার কথা বলে এবং মানবতা, ভালোবাসা ও সাম্যের বাণী ছড়িয়ে দেয়। বলেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা আয়োজিত ‘বাংলাদেশে বাউলদের আর্থসামাজিক জরিপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যের শুরুতেই আয়োজক প্রতিষ্ঠান, গবেষক, শিল্পী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই উদ্যোগ বাউল সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সহায়তা করবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, বাউলরা আমাদের সমাজের সবচেয়ে প্রতিভাবান শিল্পীদের মধ্যে অন্যতম। তারা ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার কথা বলে। তাদের এই অসাম্প্রদায়িক চিন্তাধারা সমাজকে আলোকিত করে এবং সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংস্কৃতি মন্ত্রী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশের লোকসংগীত ও লোকসংস্কৃতি নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে। বাউল গান ও বাউল দর্শন শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয়, এটি সমাজকে মানবিক ও অসাম্প্রদায়িক করে গড়ে তুলতে সহায়তা করে। তিনি বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে দেশের সকল বাউল শিল্পীদের নিয়ে একটি বৃহৎ জাতীয় অনুষ্ঠানের আয়োজন করার। সেখানে তাদের অভ্যর্থনা জানানো হবে এবং তাদের সৃজনশীলতাকে জাতীয়ভাবে তুলে ধরা হবে।

নিতাই রায় চৌধুরী উল্লেখ করেন, আমরা হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতির বিভিন্ন নিদর্শন সংরক্ষণে কাজ করছি। পুরানো গান, বাদ্যযন্ত্র, আচার-অনুষ্ঠান এসবকে নতুনভাবে সংরক্ষণ ও উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এ প্রসঙ্গে তিনি আরো উল্লেখ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যথাযথ গুরুত্বের সাথে নীতিনির্ধারণী পর্যায়ে বাউল ও লোকশিল্পীদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, সংশ্লিষ্ট গবেষক, ইউনেসকো ঢাকা অফিসের প্রধান ও প্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, শিল্পী ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..