বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার দিন

বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার দিন

আজ ৭ জুন পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করার দিন।  এইচএম এরশাদের রাষ্ট্রপতি শাসনামলে ১৯৮৮ সালের ৭ জুন বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদে সংবিধানের অষ্টম সংশোধনীতে সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদের পরই ২(ক) নম্বর অনুচ্ছেদ যোগ করা হয়। এতে বলা হয় ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।’ সংশোধনী গৃহীত হবার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ নামের ছোট্ট একটা দেশের জন্ম হয়। বঙ্গবন্ধু ক্ষমতা নেবার পর ১৯৭২ সালে যে সংবিধান প্রনয়ন করা হয় তার মূলনীতি ছিলো চারটি: জাতীয়তাবাদ,সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র। মনে করা হয় এই চার নীতির ওপর ভিত্তির করেই শুরু হয় বাংলাদেশের যাত্রা। সেনা ষড়যন্ত্রে নৃশংস ভাবে বঙ্গবন্ধু নিহত হবার পর মেজর জিয়াউর রহমান রাস্ট্রপতি পদ দখল করেন এবং ১৯৭৭ সালে সিংবিধানে ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দেন “বিসমিল্লাহির রহমানির রহিম” যুক্ত করেন।

এরপর ক্ষমতার পালাবদলে সামরিক অভ্যুথ্থানের মাধ্যমে ১৯৮২ সালের ২৪ মার্চ স্বৈরাচারী এইচএম এরশাদে রাষ্ট্রপতি পদ দখল করেন। রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর টানা ৯ বছরের শাসনামলে ১৯৮৮ সালের ৭ জুন বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদে সংবিধানের অষ্টম সংশোধনীতে সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদের পরই ২(ক) নম্বর অনুচ্ছেদ যোগ করা হয়। এতে বলা হয় ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।’ সংশোধনী গৃহীত হবার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।

তখন আওয়ামী লীগ, বিএনপিসহ সকল রাজনৈতিক দল এর বিরোধিতা করেছিল৷ এমনকি তারা একদিন হরতালও ডেকেছিল৷ তারা বলেছিল, কোনোদিন যদি তারা রাষ্ট্রক্ষমতায় আসতে পারে তাহলে এরশাদের এ সব কাজকে অবৈধ ঘোষণা করা হবে এবং আর্টিকেল ২(এ)-টিও বাতিল করা হবে৷ এমনটা তখন সকলেরই অঙ্গীকার ছিল৷ তারপরও সে সময়কার ১৫ জন বুদ্ধিজীবী মিলে একটি রিট আবেদন করেন, ১৯৮৮ সালের জুন মাসে৷ তখন অষ্টম সংশোধনীতে দু’টি অংশ ছিল৷ একটা হলো, হাইকোর্টকে পাঁচটি শহরে নিয়ে যাওয়া৷ সেটার একটা রিট হয়৷ আর অন্য রিটটা হয় এই রাষ্ট্রধর্ম নিয়ে৷ তখনকার সিনিয়র আইনজীবীরা বলেছিলেন, আগে হাইকোর্টের রিটটা ধরি, তারপর রাষ্ট্রধর্ম রিটটা ধরব৷

২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন করে। ‘এরিমধ্যে ২০১০ এর জুনের দিকে কোর্ট থেকে রায় দেয়া হয় যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার কারা যাবে না। ওই কমিটি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রাখার সুপারিশ করে। পরবর্তীকালে ওই সুপারিশ অনুযায়ী সংবিধানে আনা হয় পঞ্চদশ সংশোধনী। ২০১১ সালের ৩০ জুন এ সংশোধনী আনা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বিবেচনায় সর্বোচ্চ দণ্ডের বিধান রাখা হয় এ সংশোধনীতে। এছাড়া এ সংশোধনীর মাধ্যমে ৭২’র সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়। ২০১১ সালে অষ্টম সংশোধনীর আর্টিকেল ২(এ) ওপর রুল ইস্যু হলো৷ প্রশ্ন উঠলো, এটা কেন বেআইনি এবং কেন এটা বাতিল ঘোষণা করা হবে না৷ এরপর পঞ্চদশ সংশোধনীতে আর্টিকেল ২(এ) আবারো সন্নিবেশিত করা হলো৷ এরশাদের ওটা একটু মডিফাই করে আওয়ামী লীগ সরকার আবার এটা করল৷ এটার ওপর আবার সাপ্লিমেন্টারি রুল ইস্যু হলো৷ পঞ্চদশ সংশোধনীতে শুধু আর্টিকেল ২(এ) চ্যালেঞ্জ করা হলো৷ অর্থাৎ ১৯৮৮ সালের মামলাতে দু’টো রুল পেন্ডিং হয়ে গেল৷ দীর্ঘদিন মামলাটি আদালতে বিভিন্ন উত্তাপ ছড়ালেও ২০১৬ সালের ২৮ মার্চ মহামান্য আদালত রিটটি খারিজ করে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখেন।

বিশ্বের অন্যান্য মুসলিম দেশে কি অবস্থা:

রাস্ট্র ধর্ম ইসলাম চালু আছে সাংবিধানিক ভাবে এখনো তার নাম গুলো দেখি: বাংলাদেশ, জিবুতি,ইরাক, পাকিস্তান, প্যালেস্টাইন, তিউনিসিয়া, আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই, কমোরোস, মিসর, জর্ডান, লিবিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মৌরিতানিয়া, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ওমান, কুয়েত, ইয়েমেন, বাহরাইন।

আবার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ হওয়া সত্বেও যেসব দেশ সাংবিধানিক ভাবে ধর্মনিরপেক্ষতা গ্রহন করেছে: আলবেনিয়া, আজারবাইজান, বুর্কিনা ফাসো, চাদ, জাম্বিয়া, গিনি, কাজাখস্তান, কসোভো, কিরগিজস্তান, মালি, সেনেগাল, তাজিকিস্তানের, তুর্কমেনিয়া, তুরস্ক, উজ্বেকিস্থান।

সংখ্যাগুরু হিন্দু ধর্মালম্বী দেশের অবস্থাঃ 

আমরা জানতাম পৃথিবীর একমাত্র হিন্দু দেশ নেপাল যেখানে ভারতে সবচেয়ে বেশী সংখ্যক হিন্দু ধর্মাবলম্বি লোকের অবস্থান। কিন্তু ২০০৮ সালের পর তারা সংবিধান থেকে রাস্ট্রধর্ম হিন্দু ধর্ম সরিয়ে ফেলে ধর্মনিরপেক্ষ দেশে পরিণত হয়। এজন্য তাদেরকে এখনো উগ্র হিন্দুমতাবলম্বীদের মোকাবেল করতে হয়।

* আমেরিকার সংবিধান শুরু হয়েছে In God we trust কিন্তু রাস্ট্রের কোনো ধর্ম নেই। সংবিধানে সকল ধর্মাবলম্বি লোকদের সমান সুযোগের কথা বলা হয়েছে। বলা হয়েছে ধর্ম বর্ন নিয়ে কোনোকিছু দিয়েই মানুষকে যেনো বিচার না করা হয়। রাস্ট্র ঈশ্বরকে মেনে নিলেও কোনো নির্দিষ্ট ধর্মকে না মেনে তারা সকল ধর্মকে মেনে নিয়েছে।

* ১৭ টি দেশের রাস্ট্রপ্রধানকে মুসলমান হতে হবে: আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই, ইরান, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সিরিয়া, টিউনিশিয়া ও ইয়েমেন৷

*লেবাননে জনসংখ্যার প্রায় ৫৪ শতাংশ মানুষ মুসলিম৷ এর মধ্যে ২৭ শতাংশ সুন্নি ও বাকি ২৭ শতাংশ শিয়া৷ খ্রিষ্টান জনগণের সংখ্যা প্রায় সাড়ে ৪০ শতাংশ৷ এর মধ্যে ২১ শতাংশ ম্যারোনিট ক্যাথলিক ও ৮ শতাংশ গ্রিক অর্থোডক্স৷ এবার বলুন তো রাষ্ট্রপ্রধানকে কোন ধর্মের হতে হবে? সংবিধান বলছে, অবশ্যই ম্যারোনিট ক্যাথলিক৷ আর প্রধানমন্ত্রীকে হতে হবে অবশ্যই সুন্নি মুসলমান৷ রাষ্ট্রপ্রধান খ্রিষ্টান হতে হবে এমন শর্ত আছে অ্যান্ডোরাতেও৷

*যুক্তরাজ্য, ক্যানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ কমনওয়েলথভুক্ত ১৬টি দেশের রাজা অথবা রানিকে (বর্তমানে যেমন রানি দ্বিতীয় এলিজাবেথ) অবশ্যই নির্দিষ্ট একটি ধর্মের হতে হবে৷ রানির পদ অলংকারিক হলেও তিনি সেসব দেশের রাষ্ট্রপ্রধান৷ ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন এর ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য৷

*বলিভিয়া, মেক্সিকো ও এল সালভেদর সহ আটটি দেশের সংবিধান বলছে, ধর্মীয় নেতারা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না৷ অন্য দেশগুলো হচ্ছে মিয়ানমার, কোস্টারিকা, হন্ডুরাস, নিকারাগুয়া ও ভেনিজুয়েলা।

সংখ্যালঘুরা যেসব দেশে সবচেয়ে হুমকির মুখে:
প্রথম: সিরিয়া
সুন্নিপ্রধান দেশ সিরিয়ায় শিয়া, বিশেষ করে আলাউইট সম্প্রদায়ের লোকজন সহ খ্রিষ্টান, কুর্দ, ফিলিস্তিনি ও রাজনৈতিক প্রতিপক্ষরা হুমকির মুখে রয়েছে৷ আইএস, হিজবুল্লাহ ছাড়াও সিরিয়ার শাসকপন্থি গ্রুপ সাবিহা এ সব হুমকির অন্যতম কারণ৷ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘মাইনোরিটি রাইটস গ্রুপ ইন্টারন্যাশনাল’ হুমকি বলতে গণহত্যা, রাজনৈতিক হত্যা ও সহিংস দমননীতি বুঝিয়েছে

দ্বিতীয়: সোমালিয়া
সরকারের সঙ্গে আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর সংঘাত এখনও চলছে৷ আর এর শিকার হচ্ছে বান্টু (বেশিরভাগ খ্রিষ্টান ধর্মাবলম্বী) ও বেনাদিরি (বেশিরভাগ ইসলাম ধর্মাবলম্বী) গোষ্ঠীর মানুষজন৷

তৃতীয়: সুদান
দেশটির দারফুর অঞ্চলে বসবাসকারী নন-আরব মুসলিম সম্প্রদায়ের উপর খার্তুম সরকারের নিপীড়নের অভিযোগে দু’টি বিদ্রোহী গোষ্ঠী ২০০৩ সালে সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে৷ সেটি এখনও চলছে৷ ফলে দারফুরে বসবাসকারী ফুর, জাঘাওয়া, মাসালিট সহ অন্যান্য গোষ্ঠীর মানুষদের জীবন সংকটে রয়েছে৷

চতুর্থ: আফগানিস্তান
বিদেশি সৈন্য চলে যাবার পর সেখানে আবারও তালেবানের শক্তি বেড়েছে৷ ফলে হাজারা, পশতুন, তাজিক, উজবেক, তুর্কমেন, বেলুচি সহ অন্যান্য গোষ্ঠীর মানুষের উপর নির্যাতনের আশঙ্কা বাড়ছে৷

পঞ্চম: ইরাক
দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত৷ তারপরও সেখানে শিয়া গোষ্ঠীর লোকজনের জীবন বিপদমুক্ত নয়৷ সংকটে রয়েছে সুন্নি, কুর্দ, তুর্কমেন, খ্রিষ্টান, ইয়াজিদি, শাবাক, বাহাই, ফিলিস্তনি সহ অন্যান্যদের জীবনও৷

ষষ্ঠ: ডিআর কঙ্গো
স্থানীয় মায়ি-মায়ি মিলিশিয়া, উগান্ডা ও রুয়ান্ডার বিদ্রোহী এবং কাতাঙ্গান বিচ্ছিন্নতাবাদীদের কারণে মানুষের প্রাণ যাওয়া অব্যাহত আছে৷ ফলে সংকটে আছে হেমা, লেন্ডু, হুতু, লুবা, লুন্ডা, টুটসি, বাটওয়া সহ আরও কয়েকটি গোষ্ঠীর জনগণ৷

সপ্তম: পাকিস্তান
শিয়া (হাজারা সহ), আহমদি, হিন্দু, খ্রিষ্টান, মোহাজির, পশতুন, সিন্ধ সম্প্রদায়৷

অষ্টম: মিয়ানমার
বৌদ্ধ জাতীয়তাবাদীদের হামলায় সংকটে রয়েছে ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজন৷ এছাড়া কচিন, কারেনি, কারেন, মন, রাখাইন, শান, চিন এবং ওয়া জাতির জনগণও ভালো নেই সেখানে৷

বাংলাদেশের অবস্থান

বাংলাদেশে হিন্দু, আহমদিয়া সহ অন্য ধর্মাবলম্বীরা এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতির লোকেদের জীবন হুমকির মুখে রয়েছে৷

জেনারেল জিয়াউর রহমান ও এইচএম এরশাদ সম্পূর্ণ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন। ২০১৬ সালে সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটির সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জানিয়েছেলেন, তাঁর দল সংবিধান থেকে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দিতে চায় না।

গণভবনে ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে থাকবে, এবং তার দল আওয়ামী লীগ সংবিধান থেকে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বা বিসমিল্লাহির রাহমানির রহিম বাদ দিতে চায় না।  সর্বোচ্চ আদালতের রায় অনুসারে এখন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।