× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সরিয়ে নেওয়া হবে নাকি ভারতেই খেলতে হবে অথবা

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া থেকে শুরু, যা এখন গিয়ে ঠেকেছে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের প্রশ্নে। আগামী মাসে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা, খেললেও কোন দেশে খেলবে তা নিয়ে এখন আলোচনার শেষ নেই।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে ২১ জানুয়ারি, বুধবারের মধ্যে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে এই খবর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের বৈঠকে বিসিবিকে এই কথা জানিয়েছেন আইসিসির প্রতিনিধিরা।

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে শনিবার বাংলাদেশে এসেছিলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ। আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা।

ওই বৈঠকে আবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কা থাকায় কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তাই লজিস্টিক জটিলতা ন্যুনতম রেখে গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা করে বিসিবি ও আইসিসি।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে রাজি হয়নি আইসিসি। অর্থাৎ আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে পাঠানো ও বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে।

এছাড়া আইসিসির পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়, ভারতের মাঠে বাংলাদেশ দলের জন্য কোনো রকমের নিরাপত্তা ঝুঁকি নেই। তাই আইসিসি এখন বাংলাদেশের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষা করছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে ক্রিকইনফো জানাচ্ছে, বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের বদলে অন্য দেশকে নিতে পারে আইসিসি। আর র‍্যাঙ্কিং বিবেচনায় সেই দেশটি হতে পারে স্কটল্যান্ড।

শেষ পর্যন্ত বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে নাকি ভারতেই খেলতে হবে অথবা অন্য কোনো সিদ্ধান্ত আসবে, সবই জানা যাবে আগামী বুধবারের মধ্যে।


এ ক্যটাগরির আরো খবর..