× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

বাংলাদেশের প্রশংসায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

admin
হালনাগাদ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  বাংলাদেশের বিভিন্ন আর্থসামাজিক খাতে দারুণ উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ড. জং ইয়ং কিম। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে দেশটির অবস্থান দেখে নিজের সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যেকোনো অনুষ্ঠানে সবার সামনে আমি বাংলাদেশের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরি।’

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।

বৈঠকে শেখ হাসিনাকে জং ইয়ং কিম বলেন, তাঁর সংস্থা বাংলাদেশের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে। এ ছাড়া সামনের মাসে বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি।

যখন কোনো দেশ বা উন্নয়ন সংস্থা বাংলাদেশের জন্য উন্নয়ন প্রকল্প হাতে নেয়, তখন সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আমাদের প্রয়োজনগুলো জানি। যখন বাংলাদেশের জন্য কোনো কোনো প্রকল্প বা পরিকল্পনা হাতে নেওয়া হয়, তখন উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়া।’

বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের কথা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জ্বালানি খান ও নদী খননকে অগ্রাধিকার দিচ্ছে। এ ছাড়া নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।

সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এ ছাড়া দেশের প্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষাসহ বিভিন্ন খাতে উচ্চ পর্যায়ে নারীরা কাজ করছেন বলে বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে জানান তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুদিনের ওয়াশিংটন সফর শেষে ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনা ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..