× Banner
সর্বশেষ
ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পি আই ডি

বাংলাদেশের টেনিসের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
উন্নয়নে সহযোগিতার আশ্বাস

বাংলাদেশের টেনিসের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) এর সভাপতি ডেভিড হেগরী।

আজ উইম্বলডনে নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) এর সভাপতি ডেভিড হেগরী সৌজন্য সাক্ষাত করেন।

আইটিএফ এর সভাপতি বাংলাদেশে আইটিএফ এর কয়েকটি টুর্নামেন্ট সুন্দরভাবে আয়োজনের জন্য বিটিএফ’র সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আইটিএফ এর সভাপতি বাংলাদেশের টেনিসের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী ও  বিটিএফ’র সভাপতি আইটিএফ’র সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আইটিএফ সভাপতিকে একটি ক্রেস্ট/মোমেন্টাম উপহার দেয়া হয়।

এসময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ হায়দার ভূইয়া ও সহসভাপতি নিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..