× Banner
সর্বশেষ
জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

পিঁ আই ডি

বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের ধারণাকে কাজে লাগাতে চায় নেপাল সরকার -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
কমিউনিটি ক্লিনিকের ধারণাকে কাজে লাগাতে চায় নেপাল

নেপাল সরকারের রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্যখাতের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক ধারণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ধারণাকে কীভাবে নেপালেও কাজে লাগানো যায় এ বিষয়ে নেপালের রাষ্ট্রদূত স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান। এ প্রসঙ্গে নেপালের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অভ্ নেপাল এর রাষ্ট্রদূত Ghanshyam Bhandari সাক্ষৎ করেন। নেপাল দূতাবাসের ২য় সচিব Yojana Bamjan এ সময় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কনিউনিটি ক্লিনিক স্থাপনের চিন্তা এবং এর সম্প্রসারণ সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিষ্ক নিঃসৃত ব্যাপার। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী চিন্তার ফসল হিসেবে স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গেছে। জাতিসংঘের সদস্যভুক্ত প্রায় ৭৮টি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ধারণাকে গ্রহণ করেছে। এসব ক্লিনিক থেকে ৩২ রকমের ওষুধ বর্তমানে বিনামূল্যে দেওয়া হচ্ছে। আগামীতে এসব ক্লিনিকের সেবার পরিধি আরো বিস্তার করার চিন্তাভাবনাও চলছে। আর নেপাল সরকার এই কমিউনিটি ক্লিনিক ধারণাকে নিজ দেশে কাজে লাগাতে চাইলে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

আলাপকালে, বাংলাদেশের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে বর্তমানে কর্মডেবা নামে একজন ভুটানের রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নেপাল রাষ্ট্রদূতকে জানান স্বাস্থ্যমন্ত্রী। ভুটানে ঐ রোগীর যে চিকিৎসা সম্ভব হয়নি সেটি এখন বাংলাদেশেই হচ্ছে। অনুরূপভাবে নেপাল থেকেও কোনো গুরুতর রোগী চিকিৎসা নিতে বাংলাদেশে আসলে তাদেরকেও চিকিৎসা সেবা দেয়া হবে।

সাক্ষাৎকালে উভয় দেশে ভ্যাকসিন সযোগ-সুবিধা বৃদ্ধি করা, প্রাইমারি স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিনিময় করা নিয়েও কথা হয়।


এ ক্যটাগরির আরো খবর..