× Banner
সর্বশেষ
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ

ACP
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সাথে আজ সকালে সচিবালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে মন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সড়ক নিরাপত্তার জন্য যে প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশকে নিয়ে বিশ্ব ব্যাংক গর্বিত বলেও তিনি জানান। সাক্ষাতকালে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, বিশ্ব ব্যাংকের প্রোগ্রাম
সমন্বয়ক দিলশাদ দোসানী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..