× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বাংলাদেশী সাইবেরিয়া ভিসা লাগানো ২০টি পাসপোর্ট সহ চালক আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
পাসপোর্ট সহ চালক আটক

ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে  আসা ২০ টি   বাংলাদেশী পাসপোর্ট জব্দ করেছে স্থল বন্দর বেনাপোলের নিরাপত্তা কর্মীরা।
শুক্রবার রাত ৯.৩০ (৩ জুলাই) সময় ভারত থেকে ডাব্লিউ বি -২৫ এফ ৪৩১০ নং ট্রাকটি বাংলাদেশের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামানিক এর  ব্যাগ তল্লাশি করে ২০ টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়। যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো।
ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার  বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামানিকের ছেলে।
বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তা আনসার সদস্যর প্লাটুন কমান্ডার হেলাল উদ্দিন বলেন তাদের কাছে খবর আসে ভারত থেকে একটি ট্রাকে চালকের মাধ্যেমে কিছু বাংলাদেশী পাসপোর্ট আসবে। সেই মোতাবেক আমরা প্রতিটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় ট্রাক তল্লাশি করলে ডাব্লিউ বি -২৫ এফ ৪৩১০ নং ট্রাকের চালক বোচারামের ব্যাগে পাওয়া যায়। যার প্রতিটি ব্যাগে সাইবেরিয়ার ভিসা লাগানো। বিষয়টি বন্দর পরিচালককে সাথে সাথে অবগতি করা হয়েছে। অবৈধ পথে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট ট্রাক চালকের মাধ্যেমে আসার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..