× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে প্রথম সিনেটর শেখ রাহমান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে শপথ নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রাহমান। সোমবার সিনেটর হিসেবে শপথ নেন তিনি।

জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনিই প্রথম মুসলিম সিনেটর। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কোনও অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি।

সোমবার সকালে অন্য সিনেটরদের সঙ্গে শপথ নেন শেখ রাহমান। পরে নির্জ ধর্ম বিশ্বাস অনুযায়ী কুরআন নিয়ে শপথ নেন জর্জিয়ার প্রথম এই মুসলিম সিনেটর।

শেখ রাহমানের সঙ্গে আরও একজন নারী সিনেটর শপথ নেন। জর্জিয়ার প্রথম ইরানিয়ান-আমেরিকান আইনপ্রণেতা হিসেবে তিনিও ইতিহাস গড়েন।

জানা গেছে, স্কুলের পড়াশোনা শেষে ১৯৮১ সালে উত্তর ক্যারোলাইনার সেন্ট্রাল পিডমন্ট কমিউনিটি কলেজে ভর্তি হন শেখ রাহমান।

বাবা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে গিয়ে একটি রেস্টুরেন্টে ডিশ ওয়াশারের কাজ করেছেন তিনি। এসময় ঘণ্টা প্রতি তার পারিশ্রমিক ছিল ৩.৩৫ ডলার।

পাশাপাশি কঠোর পরিশ্রমের অন্য কাজও করতেন তিনি। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে ডিগ্রি লাভ করেন।


এ ক্যটাগরির আরো খবর..