× Banner
সর্বশেষ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান

পিআইডি

বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস মালদ্বীপের

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনার

ইন্ডিয়ান ওশান টুনা কমিশন (Indian Ocean Tuna Commission)-এর সদস্য হিসেবে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ (Shiuneen Rasheed)।

আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের অফিস কক্ষে সাক্ষাৎকালে এমন আশ্বাস প্রদান করেন তিনি।

সাক্ষাৎকালে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, দক্ষতা উন্নয়নে দুই দেশ একসাথে কাজ করতে পারে।

মালদ্বীপের হাইকমিশনার মালদ্বীপের সাথে বাংলাদেশের  ইতোমধ্যে সম্পাদিত কাজের জন্য  জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান জানালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এ বিষয়ে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ চিহ্নিত করে সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণের অভিমত ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..