× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

বাংলাদেশ মেডিকেল কলেজের কমেন্সমেন্ট অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

বিগত এগার বছর বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।  নতুন নতুন মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং বেড বৃদ্ধি-সহ ইউনিয়ন পর্যায়ে ডাক্তার পদায়ন এবং প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন উল্লেখযোগ্য। সরকারের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সে লক্ষ্য অর্জনে কাজ চলমান।

আজ রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ ক্যাম্পাসে কলেজের ২০১৯-২০ বর্ষের ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের কমেন্সমেন্ট অনুষ্ঠানে মন্ত্রী এসব বথা বলেন। মন্ত্রী বলেন, নবীনরা আগামী দিনের ভবিষ্যৎ। নিজেদের মেধাকে আরো পরিশীলিত করে নিজেদেরকে দক্ষ চিকিৎসক হিসেবে তৈরি করতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য সেবায় একজন নিবেদিত প্রাণ সেবক হতে হবে। মানব সেবায় এমন কিছু করে যেতে হবে যা আজীবন মানুষ মনে রাখবে। কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা.পরিতোশ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডা. দীন মোহাম্মদ নুরুল হক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকালটির ডিন ডা.শাহরিয়ার নবী।


এ ক্যটাগরির আরো খবর..